বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকুসহ অনেকে।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জীবিত ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।